হৃদরোগে ব্যবহার্য ১০টি কার্ডিয়াক স্টেন্টের (রিং) দাম উল্লেখযোগ্যভাবে কমালো সরকার। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আন্তর্জাতিক ও দেশীয় বাজারদর বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর তুলনায় বাংলাদেশে স্টেন্টের দাম অনেক বেশী হওয়ায় হৃদরোগীরা বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী থাকে।দাম কমানোর ফলে এ প্রবণতা অনেকটাই কমে আসবে।
আপনার মতামত লিখুন :