Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৭:২১ অপরাহ্ন / ২৩০
পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

মো. মঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে আল আমিন (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া
উপজেলা বিএনপির সদস্য।পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনেরউদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস উদযাপন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলাসাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়েপাটমহালে উপজেলা বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় বিএনপি নেতা আল আমিন অসুস্থহয়ে পড়লে তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনপাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, আল আমিননামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত
গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা এই চিকিৎসকের।

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর