Agaminews
Dr. Neem Hakim

গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে ত্রিশালে বিএনপির বিজয় মিছিল


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন / ৯১
গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে ত্রিশালে বিএনপির বিজয় মিছিল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
স্বৈরাচার পতন ও জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতেবিজয় মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি.এন্ড.বি মাঠেগিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন,
আনিসুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী,জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন প্রমুখ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর