নাটোরে লালপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন /
৯৩
নাটোর প্রতিনিধি।।
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজ ৫ আগষ্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূতি পালন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।বিকেলে নাটোরের লালপুর বাজার থেকে বিজয় র্যালি বের করা হয়।র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিষ্ট্যার ফারজানা শারমিন পুতুল, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম লুলুসহ লালপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন ৫ আগষ্ট ২০২৪ সালে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়ে ছিল। আর কোন সরকার যেন ভোট বিহীন ভাবে ক্ষমতা যেতে না পারে তজ্জন্য অন্তবর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :