Agaminews
Dr. Neem Hakim

জামালপুরবাসী যাদের হাতে জিম্মি ছিল প্রশাসন তাদের গ্রেফতার করছে না-ওয়ারেছ আলী মামুন


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন / ৮৭
জামালপুরবাসী যাদের হাতে জিম্মি ছিল প্রশাসন তাদের গ্রেফতার করছে না-ওয়ারেছ আলী মামুন

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটে এবং স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ১৬ বছর জামালপুরবাসী যাদের হাতে জিম্মি ছিল, ভুমিদখল, লুটতরাজ করত প্রশাসন আওয়ামী লীগের সেসব বড় বড় রাঘব বোয়ালদের গ্রেফতার করছে না। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, তাদের কিছুদিন পরই আবার জামিন দেয়া হচ্ছে। এছাড়াও চিহ্নিত দোসরদের গ্রেফতার করা হলেও প্রশাসনের যোগসাজশে জেলে না দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বিঘ্ন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন করতে ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে শহর বিএনপির আয়োজিত আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিজয় সমাবেশ ও বিজয় র‌্যালীপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
শহরের দয়াময়ী মোড়ে এ উপলক্ষ্যে শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে দয়াময়ী মোড় থেকে একটি বিজয় র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে শেষ হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর