ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফুলবাড়িয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক বিজয় মিছিল করেছে।আজ মঙ্গলবার বিকেলে ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদরে আসে। জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিন। বিএনপির একাধিক গ্রুপ বিজয় মিছিল শেষে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহা. আব্দুল করিম সরকার, মো. মামুনুর রশিদ মামুন, এ্যাড. আজিজুর রহমান, কামরুজ্জামান মীর আজাদ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম বাদল, অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমূখ।
সেলিম হোসাইন
01735339911
আপনার মতামত লিখুন :