Agaminews
Dr. Neem Hakim

ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৭:০০ অপরাহ্ন / ১৫০
ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী পালন করেছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসন প্রথমে জুলাই আন্দোলনে নিহত শহীদ ইনতিশারুল হকের কবর জিয়ারত করে উপজেলাপরিষদের সম্মেলন কক্ষে সকল কর্মকর্তা-কর্ম চারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা সভায়  মিলিত হয়। পরে মাসব্যাপী কর্মসূচীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, গজল, গান, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী নজরুল একাডেমী মাঠে জুলাই স্মৃতি ফুটবল খেলা ত্রিশাল উপজেলা একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পৌরসভা একাদশ তিন শূন্য গোলে বিজয়ী হয়।অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল রায়হান, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক খবিরুজ্জামান প্রমূখ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর