Agaminews
Dr. Neem Hakim

শরণখোলায় আমড়া গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ / ২১৫
শরণখোলায় আমড়া গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু
মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় আমড়া গাছ থেকে পড়ে শাকিল তালুকদার (২৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের ৪ নং খাঁদা ওয়ার্ডের রাজ্জাক তালুকদারের ছেলে শাকিল তালুকদার আজ ০৪-০৮-২০২৫ ইং তারিখ রোজ সোমবার আনুমানিক বেলা ১১টা ৩০ মিনিটের সময় আমড়া গাছে উঠে আমড়া পারার জন্য। অসতর্কতা বসত গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হলে তাকে চিকিৎসার জন্য দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিল তালুকদারের শারীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করে। খুলনা মেডিকেল কলেজে যাওয়ার পথে মৃত্যু হয় শাকিল তালুকদারের। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাকিল তালুকদার এক ভাই দুই বোন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর