Agaminews
Dr. Neem Hakim

ফুলবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে নৈশ প্রহরীর মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ / ১২২
ফুলবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে নৈশ প্রহরীর মৃত্যু

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বাবুলের বাজারে চার্জে দেওয়া অটোগাড়িতে বিদ্যুতায়িত হয়ে নৈশ প্রহরী আ. বারেকের (৪৮) মৃত্যু হয়েছে। সোমবার ভোরে অটোগাড়ি চালকরা গাড়ি আনতে গিয়ে দেখতে পান  নৈশ প্রহরী গাড়ি সংলগ্ন মাটিতে মৃত অবস্থায় পড়ে আছেন। তার ডান হাতের দুটি আঙ্গুল পোড়া। মুক্তাগাছা উপজেলার মহেষপুর গ্রামের আ. রহমানের ছেলে আ. বারেক প্রায় ৩০ বছর আগে বাবুলের বাজার এলাকায় বিয়ে করে বসবাস করছিলেন। গত প্রায় সাড়ে তিন বছর যাবৎ প্রতিরাত ৩০০ টাকায় বাবুলের বাজারে নৈশ প্রহরীর চাকুরি নেন।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাবুলের বাজার শফিক মাস্টারের ঘরে অটোগাড়ি ভাড়ায় চার্জ দেওয়া হয়। রবিবার রাতে ঘর ভর্তি গাড়ি থাকায় সেলিম নামের একজন অটোগাড়ি ঘরের বারান্দায় চার্জে রেখে বাড়িতে চলে যায়। রাতে দায়িত্ব পালন করার সময় বারান্দার অটোগাড়িতে বিদ্যুতায়িত হয়ে আ. বারেকের মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, চার্জে রাখা অটোগাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট  নৈশপ্রহরী মারা যান। ধারণা করা হচ্ছে রাতে বৃষ্টির সময় বারান্দায় অটোগাড়িতে বসতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুকনুজ্জামান বলেন, বিদ্যুতায়িত হয়ে নৈশ প্রহরী মারা গেছেন।তার ডান হাতে দুটি আঙ্গুল পোড়ে গেছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ময়না তদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর