Agaminews
Dr. Neem Hakim


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৫, ১০:৫১ অপরাহ্ন / ১৯০
জুলাই পুর্নজাগরন অনুষ্ঠানমালায় “পুর্নজাগরন নয় আমরা এখনো জাগ্রত আছি”— বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
“নতুন একটি সমাজ বিনির্মাণে জুলাই যোদ্ধারা যে রক্ত দিয়েছে সেটির বাস্তবায়ন হবে”——— অধ্যক্ষ আমান উল্লাহ –
গনঅভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরন হয়নি, কলেজে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চাই :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মন্জু
আশিকুর রহমান মিঠু:
“পুর্নজাগরন নয় আমরা এখনো জাগ্রত আছি” বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। রবিবার (৩ আগষ্ট) নগরের আনন্দ মোহন কলেজে জুলাই পুর্নজাগরন অনুষ্ঠানমালা’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মোখতার আহমেদ বলেন, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা। জুলাইকে আমরা ধারন করি লালন করি পালন করি। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে। দেশকে ভালোবেসে যারা শহীদ হয়েছে, তাদের আত্নার মাগফেরাত কামনা করছি। তারা আমাদের এনে দিয়েছে সাফল্যের তিলক।
বিভাগীয় কমিশনার বলেন, একজন মুসলমান হিসেবে আমি বলছি, আল্লাহতায়ালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেননা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সীমা লঙ্ঘনকরেছিলো বলেই আজকে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের দেশ ছেড়ে পালিয়েছেন।
এছাড়াও অনুষ্ঠানে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ্ এর সভাপতিত্বে ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদারের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, জুলাই গনঅভ্যুত্থানে শহীদ সাগরের পিতা মোঃ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জুলাই পুর্নজাগরন অনুষ্ঠানমালা’ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ হেদায়াতুল ইসলাম, প্রফেসর আবুল বাশার, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, প্রফেসর আয়শা আফরোজ।শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, জুই, ছাত্র ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক শিপন হৃদয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহের আহ্বায়ক আরিফুল হাসান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমরা এমন বাংলাদেশ চাইনি। ৫ই আগষ্টের পর আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা এক বছর পার হলেও বাস্তবায়ন হয়নি। আনন্দ মোহন কলেজে ৩৭ হাজার শিক্ষার্থী। এখানে ২০০৪ সালে ছাত্র সংসদ নির্বাচন হলেও এরপর আর হয়নি। আমাদের প্রত্যাশা ছিলো ৫ই আগষ্টের পর এ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে কিন্তু এ নিয়ে কারো ভাবনা নেই। আমরা চাইবো এখানে ৩৭ হাজার শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ কলেজে ছাত্র সংসদের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। সভাপতির বক্তব্যে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মোঃ আমান উল্লাহ্ বলেন, জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়ে এখনো বিভিন্ন হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং নতুন একটি সমাজ বিনির্মাণে জুলাই যোদ্ধারা যে রক্ত দিয়েছে যে আকাঙ্ক্ষা পোষণ করেছে সেটির বাস্তবায়ন হবে এই প্রত্যাশা ব্যক্ত করন।
আলোচনা শেষে এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর