Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান জেল হাজতে ১ ও জরিমানা আদায়


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন / ১৬০
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান জেল হাজতে ১ ও জরিমানা আদায়

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি।
তিন উপজেলায় বিশুদ্ধ খাদ্য আদালত,  কিশোরগঞ্জ এর আওতায়  নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে ভ্রাম্যমাণ বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।  উক্ত আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম। ২ আগষ্ট ২০২৫ খ্রিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়াতে অবস্থিত বাগানবাড়ী এলাকার আমার ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙ ব্যবহার এবং বাধ্যতামূলক নিবন্ধন না থাকার দায়ে  ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া এলাকার স্বপন চন্দ্রকে নিবন্ধনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে এক লক্ষ টাকা অর্থদন্ড,  করিমগঞ্জ বাজারে অবস্থিত অঞ্জনা বেকারীকে  অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য অপরাধে  ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। তাড়াইল উপজেলার তাড়াইল বাজারে অবস্থিত মায়ের দোয়া রেস্টুরেন্টকে  অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে বাসী জিলাপি সংরক্ষণের দায়ে ১ লক্ষ টাকা  অর্থদন্ড প্রদান করেন, রানা রেস্টুরেন্ট  এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিককে  অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লংঘনে দায়ে  জেল হাজতে প্রেরণ করা হয়।উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর  শংকর চন্দ্র পাল,  পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর