Agaminews
Dr. Neem Hakim

প্রেস বিজ্ঞপ্তি


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন / ১৩৯
প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কর্তৃক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা হতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ শরিফ মিয়া (১৯)’কে গ্রেফতার

১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামী মোঃ শরিফ মিয়া(১৯) বাদীর মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় বিভিন্নভাবে উত্যক্ত করিত। বাদী আসামীকে বার বার এইসব হতে বিরত থাকার জন্য বলেন। আসামী কর্ণপাত না করে বাদীর মেয়ের প্রতি বিদ্বেষভাব সৃষ্টি করে । গত ১৩/০৬/২০২৫ খ্রিঃ অর্থ্যাৎ ঘটনার দিন বাদীর স্ত্রী তার চাচাত ভাই মৃত্যুবরণ করায় পিত্রালয়ে যায়, ছেলে মাঠে খেলার জন্য এবং বাদী মাঠে গরু ছাগল বাড়ীতে আনার জন্য বাহিরে যায়। ভিকটিম বাদীর মেয়ে ঘরের দরজা খোলা রেখে চৌচালা ঘরে শুয়ে ঘুমিয়ে ছিল। এই সুযোগে গত ইং-১৩/০৬/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার বেলা অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আসামী মোঃ শরিফ মিয়া(১৯) তার কামভাব চরিতার্থ করার জন্য চুপিচুপি বাদীর বসত ঘরে প্রবেশ করে এবং দরজা ও জানালা বন্ধ করে দেয়। বাদীর মেয়ে টের পেলে আসামী বাদীর মেয়েকে খুন জখমের হুমকি দিয়ে রুমের খাটের উপর শুয়াইয়া জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। যার মামলা নং-০৯, তারিখঃ ১৫ জুন ২০২৫খ্রি. ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। এ ঘটনার পর সিপিএসসি, র্যার-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
২। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প , রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর সহযোগীতায় ০১ আগষ্ট ২০২৫ খ্রি. অনুমান ১৭:৩০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ শরিফ মিয়া(১৯),  জেলা-ময়মনসিংহ’কে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর