Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা-পুত্র আটক


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন / ২৭৮
ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা-পুত্র আটক

 ফজলে হাসান, ভালুকা প্রতিনিধি:  ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা -পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আজ শনিবার দুপুরে (২ আগস্ট) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিতা ও পুত্রের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার আউলিয়ারচালা গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. করিম মিয়া (৫৫) ও তার ছেলে মো. আনোয়ার হোসেন (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামে করিম মিয়ার বাড়ীতে মাদক কেনা বেচার হচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয় । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  মাদক কারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পুলিশ তাদের ধাওয়া দিয়ে  পিতা -পুত্রকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ  করিম মিয়ার দেহ তল্লাশি চালিয়ে  তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন “মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিম মিয়া ও তার ছেলে আনোয়ার হোসেনকে আটক করেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পিতা পুত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর