Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় মৎস্য খামারে নৌকা থেকে ঝাঁপ দিয়ে ডুবে নাবিল (১৪) নামে এক ছাত্রের মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৫, ১১:২০ অপরাহ্ন / ২০৩
ভালুকায় মৎস্য খামারে নৌকা থেকে ঝাঁপ দিয়ে ডুবে নাবিল (১৪) নামে এক ছাত্রের মৃত্যু

ভালুকা প্রতিনিধি।।  ময়মনসিংহের ভালুকায় একটি মাছের খামারে নৌকা থেকে ঝাঁপ দিয়ে  পানিতে ডুবে নাবেদুল হাসান নাবিল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে ভালুকা পৌর সদরের বাগরাপাড়ায়।  নিহত নাবিল ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচাঁন পাঠকবাড়ীর সৌদি  প্রবাসী ওসমান মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়,  ঘটনার সময় ভালুকা পৌর সভার ৮ নং ওয়ার্ডের বাগরাপাড়ায় অবস্থিত আশরাফুল উলুম রহমানীয়া কওমী মাদ্রাসার হিফজ পড়ূয়া ছাত্র  নাবেদুল হাসান নাবিল তার সহপাঠী  বন্ধুদের সঙ্গে  মাদ্রাসা সংলগ্ন একটি মাছের খামারে নৌকা চালাতে যায়। এ সময় নৌকা থেকে সে ঝাঁপ দিলে পানিতে ডুবে  যায়।  এ সময়  সহপাঠী বন্ধুরা তাকে উদ্ধার করে  ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুল হোসাইন পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর