Agaminews
Dr. Neem Hakim

শরণখোলায় সিএসও নেটওয়ার্ক কার্যক্রম টেকসই করণে অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত।


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ / ১৬১
শরণখোলায় সিএসও নেটওয়ার্ক কার্যক্রম টেকসই করণে অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত।

to me
 কামরুল ইসলাম টিটু বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় সিএসও নেটওয়ার্ক কার্যক্রমকে আরও টেকসই ও কার্যকর করার লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টায় উপজেলা বিআরডিবি হল রুমে এই কর্মশালার আয়োজন করে ইভলভ প্রকল্প (সিএনআরএস)।কর্মশালায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা সিএসও কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা এবং সঞ্চালনা করেন ইভলভ প্রকল্পের সমন্বয়কারী দেবাশীষ কুমার ঘোষ। এতে উপজেলা সিএসও নেটওয়ার্কের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাজমুল ইসলাম। এরপর ইভলভ প্রকল্পের (সিএনআরএস) মাঠ কর্মকর্তা মোঃ আজহারুল হক কর্মশালার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন।কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সিএসও কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং টেকসই কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। শেষে উপস্থিত সদস্যদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর