বাগেরহাট ৪ আসন ফিরে পেতে ইসির কাছে আবেদনপত্র জমা দিলেন ডক্টর কাজী মনিরুজ্জামান
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ১০:২৭ অপরাহ্ন /
২৯১

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি :
শরণখোলা-মোড়েলগঞ্জ নিয়ে বাগেরহাট-৪ আসন গঠিত। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী মরহুম আব্দুল লতিফ, শেখ আব্দুল আজিজ, মুফতি আব্দুস সfত্তার আকন, ডাক্তার মোজাম্মেল হোসেনের মত অনেক গুণী রাজনীতিবিদ এ এলাকার প্রতিনিধিত্ব করেছেন।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন শরণখোলা-মোড়েলগঞ্জ-মংলা নিয়ে বাগেরহাট ৩ আসন গঠনের প্রস্তাবনা জারী করেছে। বিষয়টি দুঃখজনক ও দক্ষিণ বঙ্গের গুনী রাজনীতিবিদের হেয় করার শামিল। বাগেরহাট-৪ আসন পূনঃবহালের দাবিতে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান প্রধান নির্বাচন কমিশনারের কাছে আসনটি ফিরে পেতে আবেদন করেছেন।রাজনীতির মাঠে আদর্শগত মতবিরোধ থাকবে এটাই স্বাভাবিক। এলাকার স্বার্থে রাজনৈতিক মতবিরোধ ভুলে বাগেরহাট-৪ আসনটি পুনরুদ্ধার করার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়া জরুরী।
আপনার মতামত লিখুন :