Agaminews
Dr. Neem Hakim

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস উপলক্ষ্যে পদযাত্রা


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন / ১৩৬
নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস উপলক্ষ্যে পদযাত্রা

নাটোর জেলা প্রতিনিধি ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস উপলক্ষ্যে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে বাংলাদেশ  জাতীয়তাবাদী আইনজীবী নাটোর জেলা ইউনিটের আয়োজনে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি আদালত চত্বর প্রদক্ষিণ করে নতুন ভবনের সামনে এসে শেষ হয় । পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর,সাধারন সম্পাদক  শরিফুল হক মুক্তা,সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর, জেলা বিএনপির সদস্য ও  এ্যাডভোকেট আইনুন নাহার, যুগ্ম সম্পাদক শহীদ মাহামুদ মিঠু, বিএনপি নেতা এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সহ  আইনজীবী নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ভবিষ্যতে  কোন দল যেন বিচার ব্যবস্থার গণতন্ত্রকে আয়না ঘরে আবদ্ধ করতে না পারে সে জন্য আজকের এই  মার্চ ফর জাস্টিস পদযাত্রা পালন করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর