|
|||
ভালুকা প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা থানার উথুরা খোলাবাড়ী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উথুরা ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের সুরুজ মিয়ার ছেলে মতিউর রহমান মিন্টু (৪৫), একই ইউনিয়নের হাতিবেড় আশ্রয়ন প্রকল্পের ইব্রাহীম ফকিরের ছেলে আব্দুল জব্বার (৪২), মর্চি গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল মিয়া (৩৬)। থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) নূরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন এবং ১০ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় ভালুকা মডেল থানায় একটি মামলা (নং-৪৬, তারিখ-৩০/০৭/২০২৫) রুজু করা হয়েছে।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন ধরেই ওই মাদক ব্যবসায়ীরা ভালুকা থানার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে । # ফজলে হাসান, ভালুকা, তাং ৩০/৭/২০২৫ ইং।
|
|
আপনার মতামত লিখুন :