
তথ্যবিবরণী নম্বর-১৮
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠিত অদ্য সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ উপজেলা প্রশাসনের আয়োজনে সদরউপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজেকে মানুষ রূপে প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া। বই হতে পারে আমাদের সব থেকে বড় সঙ্গী। যার মাধ্যমে আমাদেরসর্বোচ্চ মেধা বিকাশ ঘটে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, বই পড়ার মাধ্যমে আমরা ন্যায় ও অন্যায়ের মধ্যে প্রভেদ ঘোচাতে পারি। তাই আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি সমসাময়িক গল্পের বই পড়তে হবে যা আমাদের সঠিক মানুষ হওয়ার পথ-প্রদর্শক হতে পারে।সমাপনী বক্তব্যে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সবলেন, বই আমাদের পরম বন্ধু। তাই আমাদের সকলকে বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। তাহলেই আমরা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।এছাড়া সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানের শেষ পর্বে বইমেলায় অংশগ্রহণকারী ১৭ টি স্টলের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়
আপনার মতামত লিখুন :