Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহের ভালুকায় জাল টাকাসহ একজন আটক


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন / ১৫২
ময়মনসিংহের ভালুকায় জাল টাকাসহ একজন আটক

ভালুকা প্রতিনিধি। ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা সহ এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাচিনা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার ব্যবসায়ী সোহেল মিয়াকে (২৫) হাতে নাতে আটক করেন। আটককৃত সোহেল সুনামগঞ্জের তাহিরপুর এলাকার রাজ্জাক এর ছেলে। বর্তমানে সে ভালুকা কাশর এলাকায় রুবেল মেম্বারের ভাড়াটে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১১,৫০০ টাকা মূল্যের জাল নোট। এ সময় তার সহযোগী আল আমিন (২৬) পালিয়ে যায়।এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নং(৪৪)২৫ ইং রুজু করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার আশপাশে জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষদেরকে প্রতারিত করে আসছিল। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন,জাল টাকা চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। পলাতক আসামিকেও দ্রুত আটক করা হবে। # ফজলে হাসান, ভালুকা, তাং ২৮/০৭/২০২৫ ইং।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর