নাটোরের সিংড়ায় নৌকা ডুবে এক যুবক নিখোঁজ
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন /
১০১

নাটোর প্রতিনিধি।
নাটোরের সিংড়া উপজেলায় নৌকা ডুবে নয়ন(২৫) নামে এক যুবক নিখোঁজ। নিখোঁজ নয়ন একই উপজেলার নুরপুর গ্রামের ময়েন আলীর পুত্র।ঘটনাটি ঘটে আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায়।স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুরে ফুটবল খেলা দেখতে গিয়ে নৌকা পারাপারের সময় মাঝ নদীতেেএ ঘটনা ঘটে।পরে সবাই নদী থেকে সাঁতরে পাড়ে আসলেও নদীতে ডুবে যায় নয়ন।পরে তাকে উদ্ধারের জন্য রাজশাহীর একটি ডুবুরি দল কাজ করছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ রফিকুল ইসলাম খবরটি নিশ্চিত করে বলেন, নৌকা ডুবে এক যুবক নিখোঁজ রয়েছে। উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দল কাজ করছে। তবে এখনো খুঁজে পাওয়া যায় নি।
আপনার মতামত লিখুন :