Agaminews
Dr. Neem Hakim


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন / ৬৯

ভালুকা প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামে বাড়ীর পাশে সবজি খেত থেকে  নিখোঁজের সাত দিন পর আজ শুক্রবার দুপুরে আকরাম হোসেন (৩৬) নামে এক কৃষকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আকরাম হোসেন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। থানা ও স্থানীয়রা জানায়, উপজেলার মামারিশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আকরাম হোসেন গত শনিবার (১৯ জুলাই) রাত ১০ টার দিকে বাড়ী থেকে বের হয়ে যান।  তিনি রাতে আর বাড়ী ফিরে যাননি। পরিবারের লোকজন আত্নীয় স্বজনের বাসায় খোঁজাখুজি করে কোথাও তাকে  না পেয়ে  ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। আজ শুক্রবার দুপুরে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা আকরামের লাশ দেখতে পেয়ে  পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ বাড়ীর পাশে সবজি খেত থেকে আকরামের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর