Agaminews
Dr. Neem Hakim

নাটোরে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের যুব নেতা নিহত ও এমপি প্রার্থী আহত


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ / ৮৩
নাটোরে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের যুব নেতা নিহত ও এমপি প্রার্থী আহত

 রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি:
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার সামনে  আজ শুক্রবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব বিষয়ক সম্পাদক আলতাফ রেজা আবির (৩৫) নিহত হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর সদরের এমপি পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী গুরুতর আহত হয়েছেন। নিহত আলতাফ হোসেন আবির নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ ওয়াসিক লাকির ছেলে। আপর মোটরসাইকেলে আরোহী সাংবাদিক শেখ তোফাজ্জল হুসাইন এর ছেলে রিদোয়ান হোসেন জিম আহত হয়।
 নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর