Agaminews
Dr. Neem Hakim

ফুলবাড়ীতে মাইটিভি’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন / ৯১
ফুলবাড়ীতে মাইটিভি’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাইটিভি’র পক্ষ থেকে মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী থানা বিভিন্ন ফলজ গাছ বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাইটিভি’র পক্ষ থেকে মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু বিভিন্ন ফলজ গাছ বিতরণ করেন। গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  ইসাহাক আলী।গাছের চারা বিতরণ শেষে চকচকা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী কৃষি অফিসের ভার প্রাপ্ত কৃষি কর্মকর্তা  শাহানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  শ্যামলী আক্তার, সহকারী শিক্ষিকা বিথী,  মিনা, আয়েশা, রুবিনা শারমিন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষিকা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর