Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন / ১৩১
ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক

  ভালুকা প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।  আজ বৃহস্পতিবার  (২৪ জুলাই) ভোর রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হাজীবাড়ি মোড় থেকে তাদের আটক  করা হয়।আটককৃতরা হলো, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৩), এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. আনসার আলীর ছেলে মো. ফারুক মিয়া (২১)।পুলিশ জানায়, ঘটনার রাতে  ভালুকা মডেল থানা পুলিশের একটি দল  স্কয়ার মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময়  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার পাড়াগাঁও বড়চালা হাজীবাড়ি মোড় এলাকায় একটি পিক-আপ যোগে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।  খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ তাৎক্ষনিক  অভিযান চালায়।  পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন ডাকাতকে ধরে ফেলে। এ সময় ডাকাতদলের ব্যবহৃত  একটি নীল রঙের পিক-আপ (রেজি নম্বর: দিনাজপুর-ন-১১-০২৫২), একটি ধারালো দা, করাত, কাটার, লোহার পাইপ, দুটি চায়না টর্চ লাইট, একটি হেস্কো ব্লেড, একটি লোহার লিবার এবং একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করে।  পুলিশ আরো জানায়, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিলো। তারা  গরুবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহনে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যেতো।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর