
র্যাব-১৪, ময়মনসিংহ এর ‘’Lost and Found cell’’ কর্তৃক ০২ (দুই) টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহ
১। র্যাব-১৪, ময়মনসিংহ সম্প্রতি ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, ময়মনসিংহের ‘’Lost and Found cell’’ এর সদস্যগণ তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার সদর থানার বাড়াইপাড়া কড়ইতলা ও রাজশাহী মহানগরীর কালীগঞ্জ এলাকা হতে ০২ (দুই) টি হারানো মোবাইল ফোন জিডি মূলে উদ্ধারপূর্বক ২৪ জুলাই ২০২৫খ্রি.দুপুর অনুমান ১৫:০০ ঘটিকায় সম্মানিত অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক প্রকৃত মালিকের নিটক হস্তান্তর করেন। হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে র্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :