
ফজলে হাসান, ভালুকা প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও খামারের ম্যানেজার শাহজাহান সরকার (৪০) ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৩ জুলাই) দুপুরে ভালুকা সদর ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর রহমান মল্লিকের মালিকানাধীন ফিশারিতে মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মৃত মুরগীর নাড়িভুড়ি ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(২) ধারা অনুযায়ী মজিবর রহমান মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং খামারের ম্যানেজার শাহজাহান সরকারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন জানান, মাছের খামারে পঁচা ও মৃত মুরগীর নাড়িভুড়ি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ইং।
আপনার মতামত লিখুন :