Agaminews
Dr. Neem Hakim

মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন / ৯৬
মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

 ফজলে হাসান,  ভালুকা প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও খামারের ম্যানেজার শাহজাহান সরকার (৪০) ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৩ জুলাই) দুপুরে ভালুকা সদর  ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর রহমান  মল্লিকের মালিকানাধীন ফিশারিতে মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মৃত মুরগীর নাড়িভুড়ি ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ইকবাল হোসাইন এর নেতৃত্বে এক  অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(২) ধারা অনুযায়ী মজিবর রহমান  মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং খামারের ম্যানেজার শাহজাহান সরকারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ইকবাল হোসাইন জানান, মাছের খামারে পঁচা ও মৃত মুরগীর নাড়িভুড়ি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।  ইং।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর