‘
গাছের চারা বিতরণ করলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুলবিশ্বাস
বার্তা সংস্থা পিপ (পাবনা) : ছিল গাছের চারা বিতরণ কর্মসূচি। কর্মসূচির শুরুতে তা হয়ে গেল মাইলস্টোন ট্রেজিটির শোকসভা। উপস্থিত ছাত্র ছাত্রী শিক্ষক এবং অতিথিবৃন্দ শোকাভিভূত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজের ট্রজিটিতে নিহতদের জন্য শোক পালন ও বিশেষ মোনাজাত করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের মাঝে ৮ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এড শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুলইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান, ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড,শামসুল আরেফীন, কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম প্রাং, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এবি ট্রাষ্ট এর উদ্যগে আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে আজ বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
আপনার মতামত লিখুন :