শরণখোলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত।
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন /
২৩৭

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি:গতকাল রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শরণখোলা উপজেলা শাখার পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভায় ফ্রন্টের আহবায়ক স্বপন কুমার নাগ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও বিশেষ অতিথিসহ সবাইকে ফুলেল বরণ করে নেওয়া হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট শরণখোলা উপজেলার সদস্য সচিব দিপক কুমার দাসের উপস্থাপনায় বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা পূজা উদযাপন এর সদস্য সচিব বিশ্বজিত কুমার নাগ, শরণখোলা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাবুল।
আপনার মতামত লিখুন :