Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় বিআরটিসি বাস সার্ভিস চালু


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ১০:০১ অপরাহ্ন / ১০২
তারাকান্দায় বিআরটিসি বাস সার্ভিস চালু

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:  সেবাই আদর্শ, এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ-শেরপুর সড়কে (তারাকান্দা/ফুলপুর)  বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ সোমবার সকালে শম্ভুগঞ্জ এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।পরে তারাকান্দায় বিআরটিসি বাস সার্ভিসটি আসলে প্রশাসনের উদ্যোগে কেক কাটা,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা,বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান,বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।উদ্বোধনকালে সুন্দর আচরণ ভালোমানের সার্ভিস ও যাত্রীবান্ধব সেবা প্রধানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহবান জানান উদ্বোধকরা।এই সময় তারা বলেন,ফুলপুর তারাকান্দার নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালু করা হয়েছে।
বাস সার্ভিসগুলো ময়মনসিংহ থেকে তারাকান্দা/ফুলপুর পর্যন্ত চলাচল করবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর