
ফজলে হাসান, ভালুকা প্রিতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ রোববার বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক,পৌর সদরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলজার হোসেন, আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুর রহিম আকন্দ, অ্যাড. উসমান গণি মল্লিক মাখন, মহিলা দলের সভাপতি শামীমা রশিদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ ও ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান প্রমুখ।
আপনার মতামত লিখুন :