Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বৃক্ষ রোপণ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন / ১৬৪
জামালপুরে ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বৃক্ষ রোপণ
বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি:জামালপুরে ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০) জুলাই দুপুরে পৌর শহরের ছনকান্দা মরাবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ইসলামি যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হামিদুর ইসলাম এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করেন।বৃক্ষ রোপণ কর্মসূচিতে ইসলামি যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল,  ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি আশেক মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতী হামিদুর ইসলামসহ আরো অনেকে।
এ সময় বক্তারা চলমান তীব্র দাবদাহ থেকে রক্ষা ও ভবিষ্যতে বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে মরাবাড়ি জামে মসজিদ মাঠে ফল, ফুল ও কাঠ বৃক্ষ রোপন এবং ঐ এলাকায় প্রায় ৮০ টি পরিবারের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর