আশিকুর রহমান মিঠু: ময়মনসিংহে শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ সাগরকে স্মরণ করলো এনসিপি।আজ শনিবার (১৯ জুলাই) ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বীর রিদওয়ান হোসেন সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ময়মনসিংহ জেলার সদস্য এড. এ.টি এম মাহবুব উল আলম। যদি আগাছা রেখেই নির্বাচন দেয়া হয় তাহলে শহীদদের রক্তে বৃথা যাবে। সদরের সাবেক সংসদ সদস্যের নির্দেশেই গুলি করা হয় সাগরকে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে এককভাবে ক্ষমতা দেয়া হয়েছে। আমরা এগুলো সংস্কার চাই। আমরা চাই প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবে না। একই ব্যক্তির অধিক ক্ষমতা থাকলে সে অন্যায় করবেই। সুতরাং এগুলো সংস্কার করতে হবে। এসমস্ত কিছুর সংস্কারের জন্যই এনসিপির জন্ম হয়েছে। আমরা যদি সংস্কারের কথা না বলি, তাহলে বলবে কে? অনেকেই এসব আগাছা রেখেই নির্বাচন করতে চায়। যদি আগাছা রেখেই নির্বাচন দেয়া হয় তাহলে শহীদদের রক্তে বৃথা যাবে। । তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ব্যাপক নির্যাতন ও নানাবিধ অপকর্মের তীব্র প্রতিবাদে তৎকালীন ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন সংগ্রামের কর্মসূচি নিয়েছিল সকল ছাত্ররা। এই আন্দোলন চলাকালে গত বছরের আজকের এই দিনে নগরের আনন্দ মোহন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে মিন্টু কলেজের সামনে কমার্স কলেজের ছাত্র বীর শহীদ সাগরকে কোমরের নিচে গুলি করে তাকে হত্যা করা হয় তৎকালীন সদরের সাবেক সংসদ সদস্যের নির্দেশেই এবং তার পাশে থাকা একজন সন্ত্রাসী এই গুলিটা করে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে স্বাধীনভাবে কেউ কথা বলতে পারতোনা, সৎ কর্মকর্তারাও স্বাধীনভাবে কাজ করতে পারতো না।আমরা আগে চাই সংস্কার, সংস্কারের মাধ্যমে দেশটাকে সুন্দর অবস্থানে নিতে চাই। কেউ যাতে আর স্বৈরশাসক না হয়। কোন চোর-বাটপার যাতে আর ক্ষমতায় যেতে না পারে, কোন চাঁদাবাজ যাতে ক্ষমতায় যেতে না পারে। আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলার সদস্য মোঃ ইকরাম এলাহী খানের সভাপতিত্বে ও এনসিপি ময়মনসিংহ জেলার সদস্য মোকাররম আদনানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচনা হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান।এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা সদস্য মোজ্জাম্মেল হক, সদস্য মোঃ হাবীব আদনান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম রানা,যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক মোঃ অলিউল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলীম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য মোঃ খলিলুর রহমান। আলোচনা শেষে বীর শহীদ সাগরসহ সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে,বীর শহিদ রেদোয়ান হাসান সাগরের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ সাগর চত্বরে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দরা। এ সময় সাগরসহ গণঅভ্যূত্থান চলাকালে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার তাগিদ দেন।
আপনার মতামত লিখুন :