Agaminews
Dr. Neem Hakim

পাবনার উন্নয়নে বিএনপির ভাবনা ও সাংস্কৃতিক অনুপ্রেরণায় পাবনাবাসী শামিল হবে – শিমুল বিশ্বাস


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন / ৯৭
পাবনার উন্নয়নে বিএনপির ভাবনা ও সাংস্কৃতিক অনুপ্রেরণায় পাবনাবাসী শামিল হবে – শিমুল বিশ্বাস
বার্তা সংস্থা পিপ (পাবনা) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রেক্ষাপটে পাবনার উন্নয়নে বিএনপির ভাবনা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের শালগাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, শ্রমিক দলের সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাসাসের সভাপতি চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্র নায়ক হেলাল খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন।
পাবনা জেলা জাসাসের আহবায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সদস্য সচিব মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সদস্য মাজাহারুল ইসলাম পায়েল।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা জাসাসের নেতা শাদমান ছাকিব। এ সময় জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ মাসুম বগা, রেহানুর ইসলাম বুলাল, মোসাব্বির হোসেন সঞ্জু, রইচ উদ্দিন, যুবনেতা সাদ্দাম হোসেনসহ বিএনপি ও জেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশের রাখাল রাজা স্বাধীনতার ঘোষক, এদেশের মানুষের প্রাণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ১৯ দফা বাস্তবায়নে কাজ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী আগামী দিনের বিএনপির কান্ডারি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশকে এগিয়ে নিতে পাবনাবাসীকে এই সংগ্রামে শামিল হওয়ার অনুরোধ করছি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের ভাবনার কথা পাবনার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আরো বলেন, রাজধানীর সাথে পাবনার যোগাযোগের জন্য যমুনা নদীতে সেতু নির্মাণ, পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস দ্রুত চালু করা, ঢাকায় যাতায়াত সহজীকরণ করতে কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা, ঈশ্বরদী ইপিজেড, রূপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করা, যানজট নিরসনে পাবনা শহরে চার লেন সড়ক নির্মাণ করা, ইছামতী নদীর দ্রুত খননের ব্যবস্থা করা, মানসিক হাসপাতালের উন্নয়ন, পাবনা সদর হাসপাতালকে পাঁচ শত বেডে রূপান্তরিত করণসহ ১৭ দফা প্রস্তাব তুলে ধরেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর