Agaminews
Dr. Neem Hakim

‘জুলাই পদযাত্রা’কে ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৮:১০ পূর্বাহ্ন / ১৭৬
‘জুলাই পদযাত্রা’কে ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে

 ( নিউজ ডেস্ক) গোপালগঞ্জে  (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সংঘর্ষে  আহত রমজানমুন্সি নামের  এক রিকসা চালক গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এর আগে  মারা যাওয়া ৪ জন হলেন গোপালগঞ্জ শহরের হরিণাহাটি এলাকার রাজমিস্ত্রি রমজান কাজী,  পূর্ব মিয়াপাড়া এলাকার মোবাইল পার্টস ব্যবসায়ী সোহেল রানা, শহরের উদয়ন রোডের পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার দোকান কর্মচারী ইমন তালুকদার। বুধবার গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত পরিবার বা পুলিশ কারও পক্ষ থেকেই কোনো মামলা হয়নি। এমনকি ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের দাফন ও শেষকৃত্য বুধ ও বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অপরদিকে দুই দিনে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় পুলিশের ওপর হামলা, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে তিনটি মামলা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ১৫৭ জনের নাম উল্লেখে মামলাগুলো রুজু হয়। এসব মামলায় অজ্ঞাতনামা আরও ২ সহস্রাধিক আসামি করা হয়েছে। গতকাল  পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬৪ জনকে সংঘর্ষের সংশিষ্টতায় গ্রেফতার করেছে।

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর