Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ১১:২৯ অপরাহ্ন / ১৮৭
পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

পাকুন্দিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে শিমুলিয়া গ্রামের ভূইয়া বাড়ীর মুস্তাকিমের ছেলে রাফসান। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাওখায়াত হোসেন।পরিবার সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে আমাদের অগোচরে বাড়ি পাশে পুকুরে পানিতে পড়ে যায় ঐ শিশুটি। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। কোথায়ও না পেয়ে বাড়ি পাশের পুকুরে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। তাৎক্ষনিক থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পুলিশ জানায় এ ঘটনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর