ফ্যাসিষ্ট শেখ হাসিনাও কোন দিন কটুক্তি করতে পারেননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে,,,,,,,নাটোরে সাবেক উপমন্ত্রী দুলু।
নাটোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫০ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বলেননি। যার চরিত্রে কোন খুঁত ছিল না। যাকে নিয়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনাও কোনো কটুক্তি করতে পারেননি। আজ তাকে নিয়ে মিথ্যা অপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বিএনপির নেতা দুলু আরও বলেন, ১৭ বছরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আজকে তাকে নিয়েও কটুক্তি করা হচ্ছে যে কারণে সারাদেশে মৌচাকের মতো ছাত্র-জনতা, যুবকরা ক্ষেপে উঠেছে। আপনাদের অন্যায় অবিচারের প্রতি মানুষ জেগে উঠেছে। তারেক রহমান বলেছেন, জনগণ যাকে চাইবে, তিনিই প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হতে চাননি। জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন, তিনিই দেশ পরিচালনা করবেন। এটাই দেশের সংবিধান এবং গণতন্ত্র। তিনি তো সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছেন। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যিনি ১৭ বছর ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। যার কারণে তাকে বার বার নির্যাতনেন শিকার হতে হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি, ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নাটোরে যুব দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
পরে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসামোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল খান চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুব দলের নেতাকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন :