সুন্দরবনে শরণখোলা রেঞ্জে অবৈধভাবে মাছ ধরার সময় ৫’ জেলে আটক
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন /
১৯৫
কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চরের মানিক খালি এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় দুটি নৌকা সহ পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। গতকাল ১৫ ই জুলাই দুপুরে মাছ ধরার সময় তাদের আটক করে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর এলাকার মানিক খালি খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমারের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনেকে বনের মধ্যে পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। এরা হলো, তহিদুল শেখ (২৫), শহিদুল শেখ (৫০), আলী শেখ (৩০), ফরহাদ শেখ (২৯) ও মহসিন শেখ (৩২)। এদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে বলে জানা গেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এস সি এফ রানা দেব বলেন, সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, বনবিভাগের টহল কালে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :