বিভাজন ও অনৈক্য সৃষ্টি করে আওয়ামী অপ শক্তিকে পুণর্বাসন করার সুযোগ করে দেয়া হচ্ছে প্রিন্স
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন /
১৪৫
হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হীন স্বার্থে সুপরিকল্পিত ভাবে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করে ফ্যাসিবাদী আওয়ামী অপ শক্তিকে পুণর্বাসন ও আস্ফালন করার সুযোগ করে দেয়া হচ্ছে । আজ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামি সন্ত্রাসীদের হামলা ও নৈরাজ্যে হতাহতের কথা উল্লেখ করে বলেন , কয়লা ধুইলে যেমন ময়লা যায় না , তেমনি গণ অভ্যুত্থানে পতন ঘটলেও আওয়ামী লীগের বোধোদয় হয় নাই , খাইসলত বদলায় নাই । আওয়ামি লীগের চরিত্র বদলায় নাই । ওরা গণ শত্রু , গণ হত্যাকারী , ওদের ক্ষমা নাই ।
তিনি আজ বিকেলে বড়দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ৪ নং ওয়ার্ড এবং সন্ধ্যায় দক্ষিণ বড়দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
কর্মী সমাবেশ সমূহে এমরান সালেহ প্রিন্স দেশের বিরাজমান পরিস্থিতি উল্লেখ করে বলেন , কয়েকটি রাজনৈতিক দল বিএনপির অগ্রযাত্রা রোধ করতে অনভিজ্ঞতা থেকে ও ক্ষুদ্র স্বার্থে নন ইস্যুকে ইস্যু বানানো এবং নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় অনৈক্য সৃষ্টি করছে । এই সুযোগে ফ্যসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে । দেশকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে । তিনি বলেন , বিগত ১৫ বছর গোপালগঞ্জের মতো সারা দেশে পুলিশের প্রটেকশনে থাকা আওয়ামী লীগ এর সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবেলা করে ফ্যসিবাদী দমন নিপিড়ন উপেক্ষা করে আন্দোলন করেছে । ফ্যাসিস্টের কাছে মথা নত করে নাই ।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের

অবিলম্বে আটক করার আহ্বান জানান । ফ্যাসিস্টদের প্রশ্নে কোনো ছাড় নাই । তিনি বলেন নির্বাচন যত বিলিম্বিত হবে ,ফ্যাসিস্টরা তত সুযোগ পাবে । তাই নির্বাচন বিলম্বিত হয় , এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে সকলকে । তিনি বলেন আগামী রোজার আগে নয় , প্রয়োজনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে । নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে । তিনি গণ অভ্যুত্থানের শক্তি সমূহে বিভেদ ও অনৈক্য সৃষ্টিকারী দল সমুহের প্রতি বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে গণ ঐক্য অটুট রেখে কাজ করার আহবান জানান ।
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সায়েদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব ,যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু , জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল , উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান , বিএনপি নেতা আলী মাহমুদ , রেজাউল আহসান , মোরশেদ আলম , কৈচাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইফতেখার রসূল খোকন , রুহুল আমিন ফকির , আবুল কাশেম , পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক খালেদুজ্জামান আউলিয়া, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান হেলাল প্র্রমুখ বক্তব্য রাখেন ।
সম্মেলনে মজিবর রহমানকে সভাপতি ও আল মামুনকে সাধারণ সম্পাদক এবং তৈজউদ্দিনকে সিনিয়র সহ সহসভাপতি ও আব্দুস সমদকে সহসভাপতি নির্বাচিত করে ৪ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয় ।
আপনার মতামত লিখুন :