Agaminews
Dr. Neem Hakim

ফুলবাড়িয়ায় ৬ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন জেলা প্রশাসক


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন / ১৬৩
ফুলবাড়িয়ায় ৬ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন জেলা প্রশাসক

ফুলবাড়িয়া (ময়মনসিংহ)  প্রতিনিধি ঃ জন্মগত ভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী রাবিন (১৫)। একা চলাফেরা করতে পারেনা। হতদরিদ্র পরিবারে তার জন্ম। অভাবের কারণে একটি হুইল চেয়ার ক্রয় করতে পারছিলা না।
রাবিনের মা লাকি বেগম অনেক আগেই মারা গেছেন। বাবা খাইরুল ইসলাম একটি দোকানে কাজ করেন। নানী ফিরুজা বেগম রাবিনকে লালন পালন করেন।  নাতীর একটি হুইল চেয়ারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদন করেছিলেন।
কাঙি্খত হুইল চেয়ার পেয়ে ফিরুজা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, এই চেয়ারটি ছিল আমার কাছে স্বপ্নের মতো, আমার বয়স হয়ে গেছে । ওজনের কারণে নাতীকে কুলে নিয়ে ঘুরতে পারিনা, এখন এই হুইল চেয়ার বসিয়ে মা হারা নাতীকে বাড়ির আসপাশে ঘুরাতে পারবো।

ফুলবাড়িয়া উপজেলার ৬ জন শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। আজ সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গরীব দুস্থ ও হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা  মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ময়মনসিংহের সহযোগীতায় যারা হুইল চেয়ার পেল তারা হলো রাধাকানােই গ্রামের শিশু তাসলিমা আক্তার, জোরবাড়িয়া গ্রামের শাহীনুল ইসলাম নাঈম, একই গ্রামের আমির হোসেন,কুশমাইল গ্রামের আবিদ, চৌদার গ্রামের নাহিদ ও চকরাধাকানাই গ্রামের রাবিন হোসেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর