Agaminews
Dr. Neem Hakim

প্রেস নোট


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন / ১০৫
প্রেস নোট

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ
তারিখ-১৪/০৭/২০২৫ খ্রিঃ

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর পৃথক দুইটি অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-০৩

মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) পিন্টু কুমার রায় সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন বড় কালিবাড়ী সংলগ্ন এস.কে হাসপাতাল এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৩ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। নিহাদ ইসলাম জ্যাম (২২), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-শামছুর নাহার, সাং-পাটগুদাম আটআনি পুকুরপাড়া, ২। রফিকুর ইসলাম সনেট (২১), পিতা-মৃত দুলু, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-মাসকান্দা গংসার মোড়, ৩। মোঃ রনি মিয়া (২৬), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ হুসনেয়ারা খাতুন, সাং-৩১নং চর ঈশ্বরদিয়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১৫ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর