Agaminews
Dr. Neem Hakim

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন / ৩৫৬
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার বিচারে সুষ্ঠুু তদন্তের দাবি ও খুলনায় যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে রবিবার (১৩ জুলাই) বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে উপজেলা সদর প্রদক্ষিণ করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদ মন্ডল, রাকিব তালুকদার,শহীদুল ইসলাম মন্ডল,আসাদুল্লাহ আসাদ,সদস্য অবঃ সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার,ইবনে কাসেম মাস্টার,গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছিন আলী,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম মন্ডল,সদস্য সচিব আমির হাসান স্বপন,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর