Agaminews
Dr. Neem Hakim

প্রেস বিজ্ঞপ্তি


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ২:৫২ অপরাহ্ন / ১৬৬
প্রেস বিজ্ঞপ্তি

সিপিএসসি,র‌্যাব-১৪,ময়মনসিংহ কর্তৃক অভিযানে ৫৩০ (পাঁচশত ত্রিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) মাদক ব্যবসায়ী গ্রেফতার
১। সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১৩ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন কাশিপাড়া বাজারস্থ “ভাই ভাই এন্টারপ্রাইজ’’ দোকান সংলগ্ন কাশিগঞ্জ বাজার ব্রিজের উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ জুয়েল মিয়া (৩৫), পিতা-মৃত রমজান আলী, সাং-তাত্রাকান্দা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ‘কে ৫৩০ (পাঁচশত ত্রিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১,৫৯,০০০/- (এক লক্ষ ঊনষাট হাজার) টাকা।

২। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর