Agaminews
Dr. Neem Hakim

নাটোরে ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন / ১৬৭
নাটোরে ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

মোঃ রাশেদুল ইসলাম, নাটোর: আজ ১২ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় নাটোরে সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দিনব্যাপী এক প্রশিক্ষণমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খান ফাউন্ডেশনের নীলাচল সভাকক্ষে অনুষ্ঠিত এই মত বিনিময় সভার আয়োজন করা হয় “ভয়েস ফর চেঞ্জ – এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গর্ভানেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি” প্রকল্পের আওতায়। প্রকল্পটি বাস্তবায়ন করছে খান ফাউন্ডেশন এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে উন্নয়ন সংগঠন ‘আলো’।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলো নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা। অনুষ্ঠানের খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা শাহীনা লাইজু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নীলা হাফিয়া।প্রকল্প কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক,সিনিয়র অফিসার মোঃ আব্দুল মোতালেব এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ ওয়াশি বাপ্পি। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহম্মদ রফিক বাবন, এটিএন বাংলার সিনিয়র জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ,নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ,নাটোর ইউনিক প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশন নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সুফি সান্টু, সাংবাদিক গোলাম গাউস, সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাসেল শেখ ।
এছাড়া আরো যারা অংশগ্রহণ করেন তারা হলেন মহারাজা স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক মোছাঃ মাসুমা সুলতানা রুপা,আবুল আসিফ মার্শাল, মীর আব্দুর রাজ্জাক, রনেন্দ্র চন্দ রায়, আব্দুল্লাহ আল মামুন (সুশীল সমাজ নাটোর),এডভোকেট খগেন্দ্র চন্দ্র রায়, এডভোকেট শাহীনা আক্তার শিল্পী ও এডভোকেট ফারহানা পারভীন।
কর্মশালায় স্থানীয় সরকার কাঠামোয় জনগণের অংশগ্রহণ ও অংশীদারিত্ব, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বেসরকারি সংস্থার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে আলোচিত হয় স্থায়ী কমিটি,নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং ওয়ার্ড সভা গঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও দায়িত্ব-কর্তব্য বিষয়ে।
বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশীদারিত্বমূলক সুশাসন প্রতিষ্ঠায় এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা যুব ও মহিলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর