Agaminews
Dr. Neem Hakim

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৩ ট্রলারসহ ২৭ জেলে আটক


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন / ২৪১
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৩ ট্রলারসহ ২৭ জেলে আটক

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট জেলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের শরলখোলা রেঞ্জের বনরক্ষীদের বিচক্ষণতায় নিষেধাজ্ঞা অমান্যকারী দুবলারচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ২৭ জেলেসহ ৩টি ট্রলার আটক করা হয়েছে। ১০ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জাল সহ বিভিন্ন সরঞ্জাম।
বনবিভাগ সূত্রে জানা যায়,পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দুবলার মেহেরআলী ও ডিপোরখাল এলাকায় পাস পারমিট ছাড়া মাছ ধরছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায়।এ সময় বনরক্ষীরা ২৭ জন জেলেসহ তিনটি ট্রলার আটক করে। আটককৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা,বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা সহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে এবং আটককৃত তাদেরকে আলোরকোল ফরেষ্ট্ টহল ফাঁড়ির বনরক্ষ্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, দুবলারচরে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে সুন্দরবনে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকলেও অবৈধভাবে একটি সংঘবদ্ধচক্র প্রবেশ করার চেষ্টা করছে।তবে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর