Agaminews
Dr. Neem Hakim

সরকারি অফিসের নতুন সময় ৯টা-৫টা


admin প্রকাশের সময় : জুন ৫, ২০২৪, ৫:২৪ পূর্বাহ্ন / ১২৬
সরকারি অফিসের নতুন সময় ৯টা-৫টা

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসূচি ফের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে। আসন্ন ঈদুল আজহার পর প্রথম কার্যদিবস থেকে এ অফিসসূচি কার্যকর হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

বর্তমানে সরকারি অফিসসূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।

Source link

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর