Agaminews
Dr. Neem Hakim

করিমগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক যুবক


audhamyabangla প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ / ৫৭
করিমগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক যুবক
মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. অভি (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮) রাতে উপজেলার নিয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অভিকে গ্রেফতার করে। এর আগে বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের রৌহা সরকারবাড়ি এলাকায় শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।অভিযুক্ত অভি রৌহা সরকারবাড়ি এলাকার মকরিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, যৌন নির্যাতনের শিকার শিশুটির বাবা মানসিক প্রতিবন্ধী। মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। সে নানীর কাছে থাকে। বুধবার সকালে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় অভি তাকে আম দেয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় অন্য এক শিশু বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকলে শিশুটির নানি ও আশপাশের লোকজন সেখানে ছুটে গেলে পালিয়ে যায় অভি।এই ঘটনায় শিশুটির নানি বুধবার মো. অভির বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অভিযোগ দেন। পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মো. অভিকে গ্রেফতার করে।​এ ঘটনায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর