Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


audhamyabangla প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ / ২৬
জামালপুরে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে ১৫০ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে শহরের কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলী বেগম, আক্তারুজ্জামান, কুব্বাত আলী, মোখলেছুর রহমান মুকুল, সাদ্দাম হোসেন রিপন, আব্দুল বাছেতসহ অন্যান্যরা।এ সময় অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেছি। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, দুধ নুডুলস ও সাবান।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর