মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা বেলতলী এলাকায় এক অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মৃ/ত্যু হয়েছে। শুক্রবার স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করার চেষ্টা করলে কিছুক্ষণ পর তিনি মা?রা যান বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মৃ/ত ব্যক্তি এলাকায় আইসক্রিম বিক্রি করতেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে মানবিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিচয় শনাক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার চালানো হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, কেউ যদি মৃত ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে—
যোগাযোগ: 01798-695554,ঘটনাটি পাকুন্দিয়া উপজেলার চরকাওনা বেলতলী এলাকায় ঘটেছে।
আপনার মতামত লিখুন :